শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

কম্পিউটার প্রোগ্রামিং বা কোডিং-



তথ্যপ্রযুক্তির জোয়ারের এই যুগে কম্পিউটার প্রোগ্রামিং এবং নানান ধরনের কোডিং-এর চাহিদা রয়েছে সর্বত্র। সাধারণ কম্পিউটার ব্যবহারকারীও কোডিং শিখে তার প্রয়োজনীয় কাজটি সহজেই সেরে নিতে পারেন পিসিতে। কোডিং শেখার আগ্রহ থাকলে তাদের জন্য ইন্টারনেটেই রয়েছে বিশাল সুযোগ।

কম্পিউটার প্রোগ্রামিং বা কোডিং-এ আগ্রহী মানুষের সংখ্যা কম নয়। তথ্যপ্রযুক্তির প্রসারের সাথে সাথে বেড়ে চলেছে কম্পিউটারের ব্যবহার। পাশাপাশি কম্পিউটার নির্ভর কাজে দক্ষ মানুষের চাহিদাও বেড়েই চলেছে। প্রাতিষ্ঠানিকভাবে তাই কোডিং শেখার জন্য বিভিন্ন পর্যায়ে রয়েছে নানান ধরনের প্রতিষ্ঠান, রয়েছে নানান ধরনের কোর্স। তবে শেখার আগ্রহ এবং ধৈর্য থাকলে নিজে নিজেও কোডিং শেখার কাজটি করা যায়। তার জন্য রয়েছে নানান ধরনের বইপত্র। তবে বইপত্র পড়ে নিজে নিজে শেখাটা কষ্টের বটে। কোনো ধরনের গাইডলাইন ছাড়া গাদা গাদা বইপত্র শেষ পর্যন্ত কাজে আসে কম মানুষেরই। এ সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইন্টারনেট এবং টেক জায়ান্টরা।

বর্তমানে অনলাইনে শিক্ষা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সব দেশেই। একটি কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ থাকলেই পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। আর অনলাইনে বিনামূল্যে যারা পড়ালেখা করতে চায়, তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। কোডিং শেখার জন্যও তেমনি রয়েছে নানান ধরনের অনলাইন কোর্স। ঘরে বসেই প্রাতিষ্ঠানিক গাইডলাইন অনুযায়ী পরিপূর্ণ একটি কোর্সের মাধ্যমে এইসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে শেখা যায় কোডিং।

অনলাইনে থেকে কোর্স কোডিং শেখার জন্য নানান ওয়েবসাইট রয়েছে। এর অনেকগুলো রয়েছে অর্থের বিনিময় শেখার সুযোগ, আর অনেকগুলোতে বিনামূল্যেই পাওয়া যায় শেখার সুযোগ। এইসব সাইটের মধ্যে এখানে আলোচনা করবো ৪টি ওয়েবসাইট নিয়ে যে ওয়েবসাইটগুলোকে বলা যায় কোডিং শেখার জন্য সবচেয়ে সমৃদ্ধ এবং আদর্শ প্লাটফর্ম। এই সাইটগুলো হচ্ছে ইউসি বার্কলে ওয়েবকাস্ট/কোর্সেস, মজিলা’র স্কুল অব ওয়েব ক্রাফট, গুগল কোড ইউনিভার্সিটি এবং এমআইটি’র ওপেন কোর্সওয়্যার। নামগুলো দেখেই বোঝা যাচ্ছে এই সাইটগুলোর প্রতিষ্ঠার পেছনে রয়েছে এই ক্ষেত্রে স্বনামধন্য সব প্রতিষ্ঠান।

ইউসি বার্কলে ওয়েবকাস্ট/কোর্স

বার্কলেতে অবস্থিতি ইউনিভার্সীিট অব ক্যালিফোর্নিয়া শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বনামধন্য। এই প্রতিষ্ঠানের রয়েছে অনলাইন শিক্ষার সুযোগ। তারা নিয়মিতভাবেই অনেকগুলো কোর্সই পরিচালনা করে আসছে অনলাইনে। অনলাইনে এসব কোর্সের স্টাডি ম্যাটেরিয়াল, লেকচার নোট, লেকচার ভিডিও প্রভৃতি পাওয়া যায়। এসব কোর্সের মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে কোডিং। কোডিং বিষয়ক কোর্সগুলোতে ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত কম্পিউটার বিজ্ঞানের সব ক্লাসের অডিও এবং ভিডিওলেকচারের সংগ্রহ রয়েছে এখানে। আর এসব কনটেন্ট পাওয়া যাবে একদম বিনামূল্যে। লেকচার ওয়েবকাস্টের জন্য এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে এডুকেশনাল টেকনোলজি সার্ভিস। তারাই ইন্টারনেট দেখার উপযোগী করে অডিও এবং ভিডিওগুলো ধারণ করে। আর ইনফরমেশন সিস্টেম এন্ড টেকনোলজি বিভাগটি ওয়েব আর্কাইভ ব্যবস্থাপনা এবং সম্প্রচারের যাবতীয় টেকনিক্যাল বিষয়গুলো দেখাশোনা করে। এখানে রয়েছে নেটে সম্প্রচারের সুবিধার্থে অডিও-ভিডিও ধারণের জন্য বিশেষভাবে উপযোগী করে তৈরি করা ক্লাসরুম। এখানে প্রতিটি লেকচারের ২ থেকে ৬ ঘণ্টার মধ্যে সেগুলো আপলোড হয়ে যায় ইন্টারনেটে। আর এসব নিজস্ব সাইট ছাড়া আইটিউনস এবং ইউনিটবেও পাওয়া যায় এর লেকচারগুলো।

কোডিং এবং প্রোগ্রামিং সংক্রান্ত কোর্সগুলোর মধ্যে এখানে রয়েছে কম্পিউটার সায়েন্স: দ্য বিউটি এন্ড জয় অব কম্পিউটিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড কমপাইলাস এবং স্ট্রাকচার এন্ড ইন্টারপ্রিটেশন অব কম্পিউটার প্রোগ্রামস। এসব কোর্সে কোডিং এর ইতিহাস থেকে শুরু করে লজিক প্রোগ্রামিং, ডাটাবেজসহ সব ধরনের প্রোগ্রামিং পাওয়া যাবে। এই সাইটের ঠিকানা : www.webcast.berkeley.edu

স্কুল অফ ওয়েবক্রাফট

ওপেন সোর্স সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মজিলা ফাউন্ডেশন এবং পি২পিইউ যৌথভাবে তৈরি করেছে এই ওয়েবসাইট। ওয়েব ডেভেলপমেন্ট-এর জন্য নানান কাজের দক্ষতা তৈরিতে অনলাইনে বিনামূল্যে বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে এই ওয়েবসাইট। বিশ্বব্যাপী সকলেই যেন খুব সহজে এবং বিনামূল্যে ওপেন সোর্স ভিত্তিক বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট।

এখানে রয়েছে এইচটিএমএল, সিএসএম, জাভা স্ক্রিপ্ট এর মতো প্রাথমিক ধাপের ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে পিএইচপি, পাইথন/ডিজাংগো, রুবি অন রেইলস-এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোও শেখা যায় এখানে। বিভিন্ন স্তরের প্রোগ্রামিং-এ দক্ষ মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে এখানকার সংগ্রহশালা। আর এসব বিষয়ে দক্ষ যে কেউ এখানে নতুন কোর্স যোগও করতে পারবেন। সাম্প্রতিক সময়ের এইচটিএমএল ৫ বা সিএসএএস৩ নিয়েও কোর্স চালু করার প্রক্রিয়া চলছে এখানে।

এইখানে বিভিন্ন কোর্সের মাধ্যমে কোডিং শেখার একটি সুযোগ হচ্ছে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য ‘ওপেন ব্যাজেস’ নামক বিশেষ এক ধরনের অনলাইন সনদ প্রদান করা হবে যার গ্রহণযোগ্যতা থাকবে সর্বত্র। এই সাইটের ঠিকানা : www.p2pu.org/webcraf

গুগল কোড ইউনিভার্সিটি

টেক জায়ান্ট গুগল সকলের জন্য উন্মুক্ত অনলাইন শিক্ষায় চালু করেছে গুগল কোড ইউনিভার্সিটি। এই প্লাটফর্মে রয়েছে সব ধরনের প্রোগ্রামিং এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিষয়ক কোর্স। কোর্সের মূল শ্রেণীগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব প্রোগ্রামিং, ওয়েব সিকিউরিটি, অ্যালগরিদম, অ্যানড্রয়েড, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, টুলস ২০০১ এবং গুগল এপিআই এন্ড টুলস। সি++ থেকে শুরু করে রয়েছে জাভা, পাইথন, সিএসএস, এইচটিএমএল, জাভা স্ক্রিপ্ট, অ্যাজাক্স, এইচটিএমএল৫- সব ধরনের প্রোগ্রামিং এবং ওয়েব প্রোগ্রাম রয়েছে এর মধ্যে। এছাড়া সিকিউরিটি অ্যানড্রয়েড-এর মধ্যেও রয়েছে প্রয়োজনীয় সব প্রোগ্রামিং। আর টুলস ১০১-এর মধ্যে রয়েছে ডাটাবেজ, সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট এবং লিনাক্সের নানান কোর্স।

গুগল কোড ইউনিভার্সিটির বিভিন্ন কোর্সের সব ধরনের কোর্স ম্যাটেরিয়াল সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবে যে কেউ। এখানে সম্পূর্ণ নতুন শিক্ষার্থীদের জন্য তো বটেও, অ্যাডভান্সড স্তরের শিক্ষার্থীদের জন্যও রয়েছে নানান কোর্স। কোর্স ম্যাটেরিয়ালের মধ্যে অডিও-ভিডিও ও লেকচারও রয়েছে। এখানকার সব ধরনের ডক্যুমেন্ট যে কেউ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। আর কোডিং বিষয়ে বিশেষজ্ঞরা চাইলে এখানে নতুন কোর্সও যোগ করতে পারবেন। গুগল কোড ইউনিভার্সিটির ওয়েব ঠিকানা : www.code.google.com

এমআইটি ওপেন কোর্স ওয়্যার

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসট ইন্সটিটিউট অব টেকনোলজি বা এমআইটি। সমগ্র বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং-এ শীর্ষস্থানে থাকা এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে সকলের জন্য উন্মুক্ত ওপেন কোর্সওয়্যার। ২০০১ সালে তারা চালু করে এই সেবা। এ বছরে তারা এই সেবার ১০ বছর পূর্ণ করলো।

কম্পিউটার প্রোগ্রামিং ও কোডিং বিষয়ক কোর্সগুলো পরিচালিত হয় এমআইটি’র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে। এখানকার গ্র্যাজুয়েট এবং আন্ডারগ্রাজুয়েট কোর্সের আওতায় কোডিং ও প্রোগ্রামিং বিষয়ক অনেকগুলো কোর্স রয়েছে। এসব কোর্সের মধ্যে রয়েছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স এন্ড প্রোগ্রাম, কম্পিউটেশন স্ট্যাকচার, ইলেমেন্টেস অব সফটওয়্যার কনস্ট্রাকশন, ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইঞ্জিনিয়ারিং, প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং ইন সি, ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ইন জাভা সহ আরো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-এর উপর বিভিন্ন কোর্স। এসব কোর্সের উপর রয়েছে লেকচার ভিত্তিক টেক্সট, অডিও-ভিডিও ফাইল, বিভিন্ন প্রজেক্ট, সমস্যা এবং সেগুলোর সমাধান।

বিশ্বের যে কোনো প্রান্তের যে কেউ এই কোর্সগুলো অনলাইনে সম্পন্ন করতে পারবে বিনামূল্যে। এর যেসব কোর্স ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো বিনামূল্যেই ডাউনলোড করা যাবে। এমআইটি’র ওপেন কোর্স ওয়্যার-এর ঠিকানা : www.ocw-mit.edu

জোহান্স গুটেনবার্গ

আজ থেকে কয়েক শ বছর আগে আমরা এখন যে বই পড়ছি, তা মানুষের কল্পনাতেও ছিল না। তখন বই বলতে ছিল কেবল কাগজ বা কাপড়ের উপর মানুষের হাতে লেখা বই। ছাপা বইয়ের আধুনিক ধারণাটির প্রবর্তক যে মানুষটি, তার নাম জোহান্স গুটেনবার্গ। জার্মান এই উদ্ভাবকের পুরো নাম জোহান্স হেন্সফ্লিশ জুর লাদেন জুম গুটেনবার্গ। আনুমানিক ১৩৯৮ সালে জন্ম নেয়া গুটেনবার্গ পৃথিবীকে প্রথম পরিচয় করিয়ে দেন প্রিন্টিং প্রেসের ধারণার সাথে ১৪৩৯ সালে। ছাপার জন্য অক্ষর তৈরি, তেল নির্ভর ছাপার কালি এবং কাঠের প্রেস সিস্টেমেরও তিনিই প্রবর্তক। তার ছাপাখানা থেকেই প্রথম সকলের পড়ার জন্য বিপুল পরিমাণ বই ছাপার কাজ শুরু হয়। ১৪৫০ থেকে ১৪৫৫ সালের মধ্যে তার ছাপাখানা বেশ কিছু বই ছাপা হয়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ৪২ লাইনের গুটেনবার্গ বাইবেল। রেনেসাঁতে তার এই বই ছাপার প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জ্ঞান-বিজ্ঞানের প্রসারে তার এই প্রযুক্তি এনে দেয় নতুন গতিবেগ। ১৪৬৮ সালে আনুমানিক ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেন জোহান্সবার্গ।

ভাইরাস।



কম্পিউটার ব্যবহারকারীদের জন্য অন্যতম একটি সমস্যার নাম হচ্ছে ভাইরাস। তবে এই সময়ে ভাইরাস শুধু আর ভাইরাসের মধ্যেই সীমাবদ্ধ নেই। ট্রোজান, ওয়ার্ম, স্পাইওয়্যার, ম্যালওয়্যার সহ এখন রয়েছে নানান রকম সব ভাইরাস। সময়ের সাথে সাথে ভাইরাস নির্মাতারা আরো বেশী আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। আর তাতে করে প্রতিনিয়তই জন্ম নিচ্ছে নতুন নতুন শ্রেণীর ভাইরাস। নানান ধরনের এইসব ভাইরাসকে ঠিকমতো চিনতে না পারলে পিসিকে সুরক্ষিত রাখা এক কথায় বলতে গেলে অসম্ভব। এই লেখায় প্রধান কিছু ভাইরাসের পরিচয় তুলে ধরার চেষ্টা করা হলো।

সিস্টেম ভাইরাসঃ সি-ড্রাইভের সিস্টেম ৩২ ফাইলগুলোকে আক্রমণকারী ভাইরাসকে বলা হয়ে থাকে সিস্টেম ভাইরাস। যে কোনো অপারেটিং সিস্টেমের সবচেয়ে সংবেদনশীল স্থান হচ্ছে সিস্টেম ৩২। সিস্টেম ৩২ এর কোনো ফাইল পরিবর্তন করলে তা সমগ্র সিস্টেমে প্রভাব ফেলে। তাই সিস্টেম ভাইরাসে আক্রান্ত হলে সিস্টেম ৩২ রিপেয়ার করে তার পরই ডিলিট করতে হয় এই ভাইরাস। তবে বেশীরভাগ সময়েই এই ভাইরাসের হাত থেকে বাঁচতে হলে গোটা অপারেটিং সিস্টেমকে নতুন করে সেট আপ দিতে হয়।

বুট সেক্টর ভাইরাসঃ পিসি’র সিস্টেম ফাইলের পরিবর্তে যে সব ভাইরাস বুট করতে প্রয়োজনীয় ফাইলগুলোকে আক্রমণ করে থাকে, তাদেরকেই বলা হয় বুট সেক্টর ভাইরাস। এসব ভাইরাসের হাত থেকে বাঁচতে হলে নতুন করে সিস্টেম ইন্সটল করার বিকল্প নেই।

পলিমরফিক ভাইরাসঃ সবচেয়ে খারাপ ধরনের ভাইরাসের মধ্যে রয়েছে এই পলিমরফিক ভাইরাস। এরা সেকেন্ডে লাখ লাখ কপি তৈরী করে। শুধু তাই নয় কপিগুলোকে নতুন কোড/স্ক্রিপ্ট বিশিষ্ট করে তৈরী করা হয়। ফলে এগুলেঅ সহজে চিহ্নিত করা যায় না। আর প্রতিটি নতুন কপি থেকেই তৈরি হয় নতুন নতুন কপি। অর্থাত্ প্রতিটি ভাইরাস ইউনিট নতুন মাদার ভাইরাস হিসেবে কাজ করে। এতে করে খুব দ্রুত পিসিতে কোটি কোটি ভাইরাস ছড়িয়ে পড়ে এবং হার্ডডিস্কের জায়গা কমে যায়। এক সময় পুরো হার্ডডিস্ক ভর্তি হয়ে যায় এই ভাইরাসে। আবার অবিরত কপি চলতে থাকে বলে পিসিও কাজ করে খুব ধীর গতিতে। এতে করে পিসি’র অন্যান্য কাজকর্মগুলো স্বাভাবিকভাবে করা যায় না কোনোভাবেই।

মাইক্রো ভাইরাসঃ এসকল ভাইরাস মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পিডিএফ ফরমেটের ফাইলকে আক্রান্ত করে। এসব ভাইরাসের মধ্যে রয়েছে কনসেপ্ট ও মেলিসা ওয়ার্ম।

এইসব ভাইরাসের আক্রমণ অনেক সময়েই খুব বড় আকারে হয়ে থাকে। অনেক সময় বিশ্বব্যাপী একটি ভাইরাস ছড়িয়ে পড়ে বড় বড় সার্ভারকেও বিকল করে দেয়। তেমনি একটি ভাইরাস মেলিসা। মাইক্রোসফট ওয়ার্ড নির্ভর এই ভাইরাসটির আগমন ১৯৯৯ সালে। বলা হয়ে থাকে প্রতি ৫০টি পিসির একটি এর দ্বারা আক্রান্তও ক্ষতির সম্মুখীন হয়। আরেকটি ভাইরাসের নাম আই লাভ ইউ ভাইরাস। এই ওয়ার্মটি মেইলের মাধ্যমে ছড়িয়ে পড়ে সর্বত্র। এটি আক্রান্ত পিসি’র পাসওয়ার্ড উন্মুক্ত করে দিতে সক্ষম। ২০০০ সালে হামলা চালানো এই ভাইরাস ১০ বিলিয়ন ডলার সমপরিমাণের ক্ষতি করেছে বলে জানা যায়। অ্যান্টিভাইরাসকে অচল করে দেয়ার একটি ভাইরাস হচ্ছে ক্লেজ ভাইরাস। ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার না করলে ভাইরাসের হাত থেকে নিস্তার পাওয়া খুব কঠিন। বিশেষত এই ইন্টারনেটের যুগে কখন কোথা থেকে ভাইরাস এসে পড়ে, কে বলতে পারে? তাই গ্রহণ করুন সতর্কতা।

গুগল ক্রোম



ওয়েব ব্রাউজারের প্রতিযোগিতায় বরাবরই শীর্ষে ছিলো ইন্টারনেট এক্সপ্লোরার। পরবর্তীতে মজিলার ফায়ারফক্স দ্রুতই জনপ্রিয়তায় অনেকখানি এগিয়ে যায়। এই ক্ষেত্রে আরো কিছু ব্রাউজার বাজারে থাকলেও খুব অল্প সময়ে আধুনিক একটি ওয়েব ব্রাউজার হিসেবে গুগল ক্রোম জনপ্রিয় হয়ে উঠতে সময় নেয়নি। প্রতিটি ব্রাউজারেই রয়েছে নানা ধরনের অ্যাড-অনস বা এক্সটেনশন। গুগল ক্রোমের সেরা কিছু এক্সটেনশনের খবর নিয়ে এই লেখা।

অ্যাড ব্লক

ইন্টারনেট ব্রাউজ করতে গেলে বেশিরভাগ সময়ই মুখোমুখি হতে হয় বিজ্ঞাপনের। বিজ্ঞাপনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য যদি আপনি চিন্তিত হন, আপনার জন্য রয়েছে অ্যাড ব্লক। দ্রুত ও ঝামেলামুক্ত ব্রাউজিং এর জন্য অ্যাড ব্লক প্রায় সব ওয়েবসাইট থেকেই সব ধরনের বিজ্ঞাপন সরিয়ে দিতে সক্ষম। ক্রোম ওয়েব স্টোর এর এক্সটেনশন এর ফান ক্যাটাগরিতে পাওয়া যাবে এটি বিনামূল্যে। আর এতে রয়েছে একটি অপশনাল টুলবার, যার মাধমে অ্যাড ব্লক এর ফিচারগুলোকে নিয়ন্ত্রণও করা যায়। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/myUs0

ইমেইল চেকার প্লাস

ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের মধ্যে যাদের জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, তারা ক্রোমের একটি এক্সটেনশনের মাধ্যমেই পেতে পারেন তাদের মেইল অ্যাকাউন্টের খবরাখবর। যেকোনো ওয়েব সাইট খোলা থাকা অবস্থায় মেইল চেকার থেকে মেইল করা যায়, ডিলিট করা যায়, স্প্যাম হিসেবে চিহ্নিত করা যায় এবং মেইল সংক্রান্ত প্রায় সব কাজই করা যায়। আর রয়েছে ডেস্কটপ নোটিফায়ার যা নতুন কোনো মেইল আসা মাত্র আপনাকে জানিয়ে দেবে তার খবর। ক্রোম ওয়েব স্টোর এর এক্সটেনশনস এর প্রোডাক্টিভিটি ক্যাটাগরিতে রয়েছে এই এক্সটেনশনটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/GIYAB

আই ই ট্যাব

ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরার অনেক পুরোনো এবং জনপ্রিয়। এমন অনেক ওয়েব সাইটই রয়েছে যেগুলো ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য বিশেষভাবে অপটিমাইজড করা। অর্থাত্ ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমেই কেবল সাইটগুলো পূর্ণাঙ্গভাবে দেখা যায়। ক্রোম ব্রাউজার থেকে সেসব সাইট দেখতে রয়েছে এই এক্সটেনশনটি। এটি ক্রোম ব্রাউজারের মধ্যে একটি ভার্চুয়াল ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার তৈরি করে। অর্থাত্ ক্রোম থেকেই আপনি এক্সপ্লোরার ব্যবহারের সুযোগ পাবেন এতে। ক্রোম ওয়েব স্টোরে এক্সটেনশন এর ডেভেলপার টুলস ক্যাটাগরিতে রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/2ANyg

ডকস পিডিএফ/

পাওয়ার পয়েন্ট ভিউয়ার

অনেক সময় অনেক সাইট থেকে নানা ধরনের ডকুমেন্ট ফাইলের লিংক পাওয়া যায়। ডকুমেন্ট, পিডিএফ বা পাওয়ার পয়েন্ট ফরম্যাটের ফাইলগুলো সাধারণত ডাউনলোড করে দেখতে হয়। ক্রোমে অবশ্য পিডিএফ সরাসরি ওপেন হয়। তবে এসব ধরনের ফাইল সরাসরি ব্রাউজারে দেখতে রয়েছে এই এক্সটেনশনটি। এটি ইন্সটল করা থাকলে যে কোনো ফাইল লিংক-এ ক্লিক করলে তা গুগল ডকস এ চলে যায় এবং গুগল ডকস ভিউয়ার এর মাধ্যমে ওপেন হয়। ফলে ফাইল ডাউনলোড করা বা অন্য অ্যাপ্লিকেশন ওপেন করার প্রয়োজন নেই। ক্রোম ওয়েব স্টোরে এক্সটেনশন এর বাই গুগল ক্যাটাগরিতে রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/xYw2g

ফাস্টেস্ট ক্রোম

ফায়ারফক্সের অন্যতম জনপ্রিয় একটি অ্যাড- অনস ফাস্টেস্ট ফক্স। সেটির আদলেই তৈরি করা হয়েছে ফাস্টেস্ট ক্রোম এক্সটেনশনটি। দ্রুত ব্রাউজিং এর জন্য অত্যন্ত সহায়ক এই এক্সটেনশনটি। এর মাধ্যমে খুব সহজেই কোনো শব্দ হাইলাইট করে তার অর্থ খোঁজা যায়, নতুন সার্চ পেজ খোলা যায়, যেকোনো টেক্সট ইউআরএলকে লিংকে পরিণত করা যায় এবং এরকম আরো কিছু সুবিধা রয়েছে এতে। ক্রোম ওয়েব স্টোর এর এক্সটেনশনস এর ফান ক্যাটাগরীতে রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/nuK1E

স্টপ অটো প্লে ফর ইউটিউব

ব্রাউজিং এর ক্ষেত্রে ভিডিও স্ট্রিমিং বেশ বিশাল পরিমাণে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করে। ফলে ভিডিও স্ট্রিমিং এর সময় ব্রাউজার অনেক ধীরগতির হয়ে পড়ে। এই ক্ষেত্রে ইউটিউবিবের জন্য রয়েছে ক্রোম এর এই এক্সটেশনটি যা স্বয়ংক্রিয়ভাবে ভিডিও স্ট্রিমিং বন্ধ করে। এটি ইন্সটল করা থাকলে ইউটিভবের ভিডিওগুলো পেজ ওপেন করার সাথে সাথে স্ট্রিম করা শুরু করবে না। যার ফলে ব্রাউজিং এর গতি ও ধীর হয়ে পড়বে না। ক্রোম ওয়েব স্টোর এর মধ্যে এক্সটেনশন এ রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/8twB8

পিক্সলার এডিটর

ওয়েব ব্রাউজ করার সময় আমাদের বিভিন্ন ছবি সম্পাদনা করার প্রয়োজন হয়। বিশেষত সোস্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীরা প্রতিনিয়তই ছবি আপলোড করে থাকেন আর সেসময় ছবি খানিকটা সম্পাদনা করার সুযোগ থাকলে ভালোই হয়। এই কাজে সহায়তা করার জন্যই রয়েছে পিক্সলার এডিটর। এটি মোটামুটিভাবে পূর্ণাঙ্গ একটি ফটো এডিটর যার মাধ্যমে অনলাইন ছবি সম্পাদনার প্রায় সব কাজই করা যায়। রেড আই রিডাকশন, স্পট হিল টুলস, ক্লোন টুলস, ব্লার টুলস এর মতো অ্যাডভান্সড লেভেলের ছবি সম্পাদনার টুলস রয়েছে এতে। বলতে গেলে বলা যায় এটি অনলাইনে ফটোশপের বিকল্প। ক্রোম ওয়েব স্টোরের অ্যাপ্লিকেশন এর ইউটিলিটিস ক্যাটাগরিতে পাওয়া যাবে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/BsAMR

২৮০ স্লাইড

অনলাইনে কাজ করার সময় আমাদের বিভিন্ন ধরনের স্লাইড তৈরি করার প্রয়োজন হতে পারে। আর সেই কাজে সহায়তা করার জন্য রয়েছে ২৮০ স্লাইড নামের অ্যাপ্লিকেশনটি। মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের যে কাজগুলো রয়েছে, পাওয়ার পয়েন্ট ব্যবহার না করেই অনলাইনে সেই কাজগুলো করতে সাহায্য করবে এই অ্যাপ্লিকেশন। এতে রয়েছে বিল্ট-ইন নানান ধরনের ডিজাইনের স্লাইড। আর খুব সহজেই এগুলো সম্পাদনা করে নিজের মতো করে সাজিয়ে নেয়া যায়। এর ইন্টারফেসটিও খুব সহজ। ক্রোমওয়েব স্টোরে অ্যাপ্লিকেশন এর প্রোডাক্টিভিটি ক্যাটাগরিতে রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/ZxsA5

পিকনিক

ছবি সম্পাদনার জন্য ক্রোমের আরেকটি এক্সটেনশন হচ্ছে পিকনিক। তবে পিকনিক কেবল ছবি সম্পাদনার কাজেই নয়, এটি যেকোনো ওয়েব পেজের স্ন্যাপশট নেয়ার কাজে ও ব্যবহত হয়। যেকোনো ওয়েব পেজের যেকেনো অংশের স্ন্যাপশট নেয়া, তা সম্পাদন করা, তাতে মন্তব্য যুক্ত করা এবং অনলাইনে শেয়ার করার কাজে এই এক্সটেনশন। আর ওয়েব পেজের স্ন্যাপশটের কালার ইফেক্ট, ফন্ট, শেপ, ফ্রেমসহ সবকিছুই বদলে দেয়া যায় এর মাধ্যমে। ক্রোমওয়েব স্টোরের এক্সটেনশনস এর প্রোডাক্টিভিটি ক্যাটাগরিতে রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/LhG0D

অ্যালেক্স ট্রাফিক র্যাংক

অ্যালেক্স ট্রাফিক র্যাংকিং বিশ্বব্যাপী বিভিন্ন ওয়েব সাইটের র্যাংকিং এর গ্রহণযোগ্য একটি মান। ক্রোমের এই এক্সটেনশটির মাধ্যমে একটি ওয়েব সাইটের প্রায় সব ধরনের তথ্য পাওয়া যাবে। যেমন, অ্যালেক্সার র্যাংকিং এ সাইটটির স্থান কত, কোনো দেশে এটির স্থান কত, সাইটটি লোড করতে গড়ে কত সময় নেয় প্রভৃতি তথ্য এবং এ সম্পর্কিত অন্যান্য ওয়েব সাইটের তুলনামূলক তথ্য পাওয়া যাবে এর মাধ্যমে। ক্রোম ওয়েব স্টোর এর এক্সটেনশনস এর ডেভেলপার টুলস ক্যাটাগরিতে রয়েছে এটি। সংক্ষিপ্ত ইউআরএল http://goo.gl/69zBc

ফ্রিটজ প্লিউমার

আধুনা কম্পিউটার নির্ভর এই বিশ্বে এখন মাল্টিমিডিয়া ফোন বা পিসি বা ল্যাপটপই গান শোনার প্রধান মাধ্যম। তবে অডিও জগতে সর্বপ্রথম প্রযুক্তির নাম ম্যাগনেটিক টেপ। আর সেই যুগান্তকারী প্রযুক্তির আবিস্কারক ফ্রিটজ প্লিউমার। জার্মান-অস্ট্রিয়ান এই প্রকৌশলীই পৃথিবীকে সর্বপ্রথম শব্দ ধারণের সেই প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেন। বিভিন্ন ধরনের পদার্থ নিয়ে গবেষণা চালিয়ে শেষ পর্যন্ত ১৯২৭ সালে পাতলা কাগজের উপর আয়রন অক্সাইডের আবরণ তৈরি করে একটি টেপ তৈরিতে সক্ষম হন। পরবর্তীতে তিনি ১৯৩২ সালে প্রথম ব্যবহারিক টেপ রেকর্ডার তৈরি করেন। এই যন্ত্রের নাম দেয়া হয় ম্যাগনেটোফোন। ১৮৮১ সালে জন্ম নেয়া এই আবিস্কারক মৃত্যু বরণ করেন ১৯৪৫ সালে।

কম্পিউটার ভাইরাস।



কম্পিউটার ব্যবহারকারীদের অন্যতম প্রধান সমস্যার নাম ভাইরাস। নানান উত্স থেকে কম্পিউটারে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ভাইরাসের সংক্রমণ হতে পারে পেনড্রাইভের মাধ্যমে, ডিস্কের মাধ্যমে, মেমোরি কার্ডের মাধ্যমে এবং অন্যান্য এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে। এছাড়া ইন্টারনেট থেকেও পিসিতে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। এইসব ভাইরাস একবার পিসিকে আক্রমণ করলে পিসিতে নানান ধরনের সমস্যা দেখা দেয়। ভাইরাসগুলো ধরন ভেদে পিসি’র গতিকে ধীর করে দেয়, পিসি’র নানান ধরনের তথ্যকে মুছে দেয় হার্ডডিস্ক থেকে, হার্ডডিস্ককে বিকল করে দেয় বা ইন্টারনেটের মাধ্যমে তথ্য পাচারও করতে পারে। তাই ভাইরাস থেকে মুক্ত থাকা আবশ্যক। তবে কাজটি সহজ নয়।

ভাইরাস থেকে মুক্তি পাবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানসম্মত অ্যান্টিভাইরাস ব্যবহার করা। তবে অ্যান্টিভাইরাস থেকে মুক্ত থাকতে আরেকটি বিষয় হচ্ছে পূর্ব সতর্কতা। আর তার জন্য প্রযোজন পিসি’র অটোরান বন্ধ করে দেয়া। সাধারণত পিসিতে ভাইরাস প্রবেশ করে থাকে এক্সটানাল ডিভাইস থেকে। আর এসব ডিভাইস পিসিতে রান করলেই কেবল এসব ভাইরাস কার্যকরী হয়ে ওঠে। এসব এক্সটার্নাল ডিভাইস বা ড্রাইভ সরাসরি রান না করতে পারলে এসব ভাইরাস কার্যকরী হয়ে ওঠে না। তাই পিসিকে ভাইরাস মুক্ত রাখার একটি পূর্বশর্ত হচ্ছে অটোরান বন্ধ রাখা।

অটোরান বন্ধ করতে পিসি’র start বাটন থেকে run-এ গিয়ে gpedit.msc টাইপ করে ok বাটনে ক্লিক করুন। এবার নতুন একটি উইন্ডো আসবে। এখান থেকে computer configuration সিলেক্ট করুন। এরপর administrative templates->system-এ যান। এখান থেকে turn off autoplay-তে ডাবল ক্লিক করুন। এরপর 'turn off autoplay' enable করতে হবে এবং 'turn off autoplay on' ড্রপ-ডাউন বক্স থেকে 'All drives' নির্বাচন করতে হবে। এবার ok বাটনে ক্লিক করলেই কম্পিউটারের সব ধরনের ডিভাইসের অটোরান বন্ধ হয়ে যাবে। ফলে কোনো পেনড্রাইভ বা অন্যান্য এক্সটার্নাল ডিভাইস পিসিতে লাগালেই তা খুলবে না এবং ভাইরাসগুলো আক্রমণ করতে পারবে না।

অনেক সময় এক্সটারনাল ড্রাইভগুলো থেকে কম্পিউটারে তথ্য স্থানান্তরের সময়েও ভাইরাস ঢুকে পড়তে পারে। তাই ড্রাইভগুলো না খুলেই তথ্য আদান প্রদান করার ব্যবস্থা করতে হবে। আর এর জন্য রয়েছে কিছু সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এরকম একটি সফটওয়্যার ডাউনলোড করা যাবে www.explorerxp.com/explorerxpsetup.exe থেকে। এটি ইন্সটল করে রান করালেই পিসিতে যুক্ত সকল ড্রাইভ দেখা যাবে। আর এখান থেকেই এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে তথ্য আদান প্রদানের কাজটি করা যাবে সহজেই। আবার যদি কোনো ফাইলে ভাইরাস থাকে, তাহলে সেটিও নোটিফিকেশন আকারে দেখিয়ে দেবে সফটওয়্যারটি। সেক্ষেত্রে ভাইরাসযুক্ত ফাইলগুলো গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। আর একটি বিষয় হচ্ছে, ভাইরাসের বড় একটি অংশই হচ্ছে .exe এক্সটেনশনযুক্ত। তাই গ্রহণযোগ্য উত্স ব্যতীত .exe এক্সটেশনের ফাইল পিসিতে না নেয়াই ভালো।

জেমস জুল

জেমস জুল একজন বিখ্যাত ব্রিটিশ পদার্থবিদ। তার বাবার ছিল বিয়ার প্রস্তুতের কারখানা। শুরুর দিকে তিনি নিজেও এই কারখানায় দায়িত্ব পালন করেন। তবে তাকে পরবর্তীতে পড়ালেখা করতে পাঠানো হয় ম্যানচেস্টার লিটারারি এন্ড ফিলোসোফিক্যাল সোসাইটিতে। এখানে তিনি আরেক বিখ্যাত বিজ্ঞানী জন ডাল্টনের সাথে পড়ালেখা করেন। পরে তিনি পদার্থবিদ্যা নিয়ে গবেষণা শুরু করেন। তার গবেষণার ক্ষেত্র ছিল তাপ। গবেষণা করতে গিয়ে তিনি তাপশক্তির সাথে যান্ত্রিক শক্তির রূপান্তরের সম্পর্ক বের করেন সাফল্যের সাথে। তার এই গবেষণার ফলেই উদ্ভব হয় তাপ সম্পর্কিত আজকের পরিচিত জুলের সূত্র যা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হিসেবেই পরিচিত। তাকে সম্মান জানাতে তার নাম অনুসারেই শক্তির এস আই এককের নাম রাখা হয় জুল। পরে তিনি আরেক তাপ বিজ্ঞানী লর্ড কেলভিনের সাথেও গবেষণা করেন। ১৮১৮ সালে জন্ম নেয়া জেমস জুল মৃত্যু বরণ করেন ১৮৮৯ সালে।

test -11


  • ১. কোন বিষয়টির অনুবাদে আক্ষরিক অনুবাদই অপরিহার্য?
  • A)  কাব্যসাহিত্য
  • B)  দলিল ও আইন
  • C)  পত্রসাহিত্য
  • D)  নাট্যসাহিত্য
  •  
  • ২. ‘শরতের পর বসন্ত আসে’—এখানে অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
  • A)  বিরতি
  • B)  স্বল্প বিরতি
  • C)  দীর্ঘ বিরতি
  • D)  নৈকট্য
  •  
  • ৩. ‘আনারস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  • A)  পর্তুগিজ
  • B)  ইংরেজি
  • C)  আরবি
  • D)  ওলন্দাজ
  •  
  • ৪. কূপমুণ্ডক-এর আলংকারিক অর্থ কোনটি?
  • A)  কুয়োর ব্যাঙ
  • B)  সংকীর্ণমনা ব্যক্তি
  • C)  মূর্খ ব্যক্তি
  • D)  নির্বোধ
  •  
  • ৫. শিস ধ্বনি কোনগুলো?
  • A)  ড়, ঢ়, র
  • B)  শ, স, ন
  • C)  শ, স, ষ
  • D)  চ, ছ, জ
  •  
  • ৬. ভাষার মূল উপাদান কী?
  • A)  ধ্বনি
  • B)  বর্ণ
  • C)  শব্দ
  • D)  বাক্য
  •  
  • ৭. ‘ষোড়শ’ কোন শ্রেণীর সন্ধি?
  • A)  স্বর সন্ধি
  • B)  ব্যঞ্জন সন্ধি
  • C)  বিসর্গ সন্ধি
  • D)  নিপাতনে সিদ্ধ
  •  
  • ৮. কৃষ্ণরাম দাস কোন শতকের কবি?
  • A)  ষোড়শ
  • B)  সপ্তদশ
  • C)  অষ্টাদশ
  • D)  চতুর্দশ
  •  
  • ৯. দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে? কোন কারকে কোন বিভক্তি?
  • A)  সম্প্রদানে ষষ্ঠী
  • B)  অপাদানে ষষ্ঠী
  • C)  কর্তৃকারকে ষষ্ঠী
  • D)  খ ও গ দুটিই সঠিক
  •  
  • ১০. তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি-কী জাতীয় বাক্য—
  • A)  সরল
  • B)  জটিল
  • C)  যৌগিক
  • D)  মিশ্র
  •  
  • ১১. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  • A)  হিম
  • B)  শীতল
  • C)  শৈত্য
  • D)  উত্তাপ
  •  
  • ১২. ‘সন্ধি’—ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  • A)  ধ্বনিতত্ত্বে
  • B)  শব্দতত্ত্বে
  • C)  বাক্যতত্ত্বে
  • D)  অর্থতত্ত্বে
  •  
  • ১৩. বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?
  • A)  বিষ্ণু দে
  • B)  রবীন্দ্রনাথ ঠাকুর
  • C)  বুদ্ধদেব বসু
  • D)  সত্যেন সেন
  •  
  • ১৪. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
  • A)  সমীভবন
  • B)  বিষমী ভবন
  • C)  ব্যঞ্জনদ্বিত্বতা
  • D)  ব্যঞ্জন বিকৃতি
  •  
  • ১৫. ‘ঝড়’-এর প্রতিশব্দ কোনটি?
  • A)  অলক
  • B)  বাত্যা
  • C)  ঝটিকা
  • D)  খ+গ
  •  
  • ১৬. নত্ব বিধি সাধারণত কোন শব্দে ব্যবহূত হয়?
  • A)  দেশি
  • B)  বিদেশি
  • C)  তৎসম
  • D)  তদ্ভব
  •  
  • ১৭. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
  • A)  ওরা কী করে
  • B)  আপনি আসবেন
  • C)  তোরা খাসনে
  • D)  আমরা যাচ্ছি
  •  
  • ১৮. ‘আমকুড়ানো’ কোন সমাস?
  • A)  কর্মধারয়
  • B)  তত্পুরুষ
  • C)  বহুব্রীহি
  • D)  অব্যয়ীভাব
  •  
  • ১৯. ‘বধ’ এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
  • A)  হন+অল
  • B)  বধ+শূন্য
  • C)  হন্+অল
  • D)  ব+ধ
  •  
  • ২০. ‘মুখরা রমণী বশীকরণ’ এর রচয়িতা কে?
  • A)  আবদুল্লাহ আল মামুন
  • B)  মুনীর চৌধুরী
  • C)  আল মাহমুদ
  • D)  আহসান হাবিব
    • ১. ‘Bankrupt’ is - .
    • A)  a person who is unable to pay his debts
    • B)  a person who believes in paying debts
    • C)  a person concerned with a bank
    • D)  none of these
    •  
    • ২. Choose the correct sentence.
    • A)  He was hunged for murder.
    • B)  He has been hunged for murder.
    • C)  He has been hanged for murder.
    • D)  He had been hanged for murder.
    •  
    • ৩. Portion: Separate:: Part: ?
    • A)  whole
    • B)  integrate
    • C)  classification
    • D)  isolate
    •  
    • ৪. Change the voice-'We are going to develop a new project.'
    • A)  A new product is being gone to be developed by us
    • B)  A new product is going to be developed by us
    • C)  A new product is to be developed by us.
    • D)  A new product is being developed by us
    •  
    • ৫. Which one is correct?
    • A)  archaiology
    • B)  archaeology
    • C)  archieology
    • D)  archeology
    •  
    • ৬. Instead of ‘postpone’ we can say—
    • A)  hold by
    • B)  hold up
    • C)  hold over
    • D)  hold out
    •  
    • ৭. The adjective of ‘God’ is -
    • A)  Goody
    • B)  godly
    • C)  goddess
    • D)  godchild
    •  
    • ৮. ‘Paradise Lost’ attempted to—.
    • A)  justify the ways of man to God.
    • B)  justify the ways of God to man.
    • C)  show that the Satan and God have equal power.
    • D)  explain why good evil are necessary.
    •  
    • ৯. Abu was dismissed from his position—
    • A)  because his financial records were improperly.
    • B)  because finance wise he kept poor records
    • C)  for keeping improper financial records
    • D)  for keep financial records the were improper.
    •  
    • ১০. Archives : Records
    • A)  Clothes : Shoes
    • B)  Catalog : Shelves
    • C)  Pedestal : Statue
    • D)  Aviary : Birds
    •  
    • ১১. People always remember patriots. — Which of the following is the best passive form of the above sentence?
    • A)  The Patriots will always be remembered by people.
    • B)  The patriots are always being remembered.
    • C)  People are always remembered by the patriots.
    • D)  Patriots are always remembered by the people.
    •  
    • ১২. Select the best option: The phone rang but I didn't hear it. I -- asleep.
    • A)  should have
    • B)  must have
    • C)  must have been
    • D)  must be
    •  
    • ১৩. A complex sentence has—.
    • A)  one principal clause and one or more subordinate clauses
    • B)  one subject and more subordinate clauses
    • C)  one principal verb and one clause
    • D)  none
    •  
    • ১৪. We (not have) a holiday since the beginning of the year — Which of the following verb forms does best complete the above sentence?
    • A)  did not have
    • B)  have not had
    • C)  are not having
    • D)  had not had
    •  
    • ১৫. `Paradise Lost’ attempted to —
    • A)  Justify the ways of man to God
    • B)  Justify the ways of God to man
    • C)  Show that the Satan and God have equal power.
    • D)  Explain why good and evil are necessary.
    •  
    • ১৬. What parts of speech is ‘beautiful’ She is a beautiful lady.
    • A)  A conjunction
    • B)  an adverb
    • C)  an adjective
    • D)  a noun
    •  
    • ১৭. Who wrote the play ‘Beggars’ Opera?
    • A)  G. B. Shaw
    • B)  John Goy
    • C)  John Gals worthy
    • D)  Thomas Hardy
    •  
    • ১৮. The writer of the book ‘The social contract’—
    • A)  Bertrand Russell
    • B)  Rousseau
    • C)  G B Shaw
    • D)  Voltaire
    •  
    • ১৯. The opposite of the word ‘flexible’ is—
    • A)  plastic
    • B)  rigid
    • C)  elastic
    • D)  changing
    •  
    • ২০. ‘Casabianca’ was written by—
    • A)  Emily Dickinson
    • B)  Felicia Hemans
    • C)  Anne Bronte
    • D)  Keats
      • ১. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
      • A)  নাফ
      • B)  কর্ণফুলী
      • C)  ভাগীরথী
      • D)  পদ্মা
      •  
      • ২. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
      • A)  পঞ্চগড়
      • B)  নীলফামারী
      • C)  জয়পুরহাট
      • D)  কিশোরগঞ্জ
      •  
      • ৩. কার সময়ে বাংলা নববর্ষ চালু করা হয়—
      • A)  বিজয় সেন
      • B)  সম্রাট আকবর
      • C)  লক্ষ্মণ সেন
      • D)  মহীপাল
      •  
      • ৪. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত (২০০৯-২০১০ সাল)?
      • A)  ২.০৩
      • B)  ১.৩২
      • C)  ১.৮৯
      • D)  ২.০১
      •  
      • ৫. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
      • A)  নদীয়ায়
      • B)  চাঁদপুরে
      • C)  বারাসাতে
      • D)  নারিকেলবাড়িয়ায়
      •  
      • ৬. ‘পাটবলয়’ অঞ্চল কোথায় অবস্থিত?
      • A)  ময়মনসিংহ-ঢাকা-কুমিল্লা
      • B)  কুমিল্লা-ময়মনসিংহ-নেত্রকোনা
      • C)  বগুড়া-রাজশাহী-পাবনা
      • D)  ঢাকা-টাঙ্গাইল-মানিকগঞ্জ
      •  
      • ৭. বাংলাদেশ কবে থেকে মুদ্রানীতি ঘোষণাপত্র প্রকাশ করে?
      • A)  ২০১০ জানুয়ারি
      • B)  মার্চ ২০০৮ থেকে
      • C)  জানুয়ারি ২০০৬ থেকে
      • D)  মে ২০০৯ থেকে
      •  
      • ৮. বাংলাদেশে বর্তমানে কয়টি ইপিজেড রয়েছে?
      • A)  ৮টি
      • B)  ৪টি
      • C)  ৫টি
      • D)  ৭টি
      •  
      • ৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম—
      • A)  জর্জ হ্যারিসন
      • B)  ক্লিন রিচার্ড
      • C)  স্টোন হাউজ
      • D)  ডব্লিউ এ এস ওভারল্যান্ড
      •  
      • ১০. ‘সত্যাগ্রহ’ আন্দোলনের জনক কে?
      • A)  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
      • B)  মহাত্মা গান্ধী
      • C)  চিত্তরঞ্জন দাস
      • D)  নেহরু
      •  
      • ১১. মৌর্য ও গুপ্ত শাসনাধীন বাংলার রাজধানী ‘পুন্ড্রনগর’ কোথায় ছিল?
      • A)  বগুড়ায়
      • B)  কুমিল্লায়
      • C)  রাজশাহীতে
      • D)  পাহাড়পুরে
      •  
      • ১২. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত?
      • A)  ২০ মিটার
      • B)  ২১ মিটার
      • C)  ৩০ মিটার
      • D)  ৩১ মিটার
      •  
      • ১৩. মোহাম্মদপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর প্রথম নৌ পুলিশ ফাঁড়ি চালু হয় কবে?
      • A)  ১৭ জুলাই ২০১০
      • B)  ১৮ জুলাই ২০১০
      • C)  ১৯ জুলাই ২০১০
      • D)  ২০ জুলাই ২০১০
      •  
      • ১৪. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে ‘বাঙ্গালা’ নামে?
      • A)  ফখরুদ্দিন মোবারক শাহ
      • B)  শামসুদ্দিন ইলিয়াস শাহ
      • C)  আকবর
      • D)  ঈসা খাঁ
      •  
      • ১৫. ‘ব্রডগেজ’ রেলপথের প্রস্থ কত মিটার?
      • A)  ১.৬৮ মিটার
      • B)  ১.৫৭ মিটার
      • C)  ১.৭৫ মিটার
      • D)  ১.৮৬ মিটার
      •  
      • ১৬. বাংলাদেশে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত ডেসিমেল?
      • A)  ২৫
      • B)  ১৪
      • C)  ২১
      • D)  ২৭
      •  
      • ১৭. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের তত্কালীন প্রধানমন্ত্রী ছিলেন?
      • A)  খাজা নাজিম উদ্দীন
      • B)  নূরুল আমিন
      • C)  ইস্কান্দার মির্জা
      • D)  লিয়াকত আলী খান
      •  
      • ১৮. মেঘনা নদী দুই ভাগ হয়ে কী নামে প্রবাহিত হয়েছে?
      • A)  সুরমা
      • B)  কুশিয়ারা
      • C)  গোমতী
      • D)  A + B
      •  
      • ১৯. ১৯৮৯ সালে স্থাপিত বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কর্তৃক প্রথম ছাপানো নোট কোনটি?
      • A)  এক টাকা
      • B)  দশ টাকা
      • C)  একশত টাকা
      • D)  সবগুলোই
      •  
      • ২০. কিশোর অপরাধীর অন্তর্ভুক্তদের বয়সসীমা কত?
      • A)  ৭-১৬ বছর
      • B)  ৮-১৮ বছর
      • C)  ৭-১৯ বছর
      • D)  ৬-১৭ বছর
      •  
        • ১. ‘ফিলিস্তিন’ রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
        • A)  ভারত
        • B)  সৌদি আরব
        • C)  আলজেরিয়া
        • D)  ইরাক
        •  
        • ২. ভিনসেট ভ্যানগগ কোন দেশের বিখ্যাত চিত্রকর?
        • A)  ফ্রান্স
        • B)  ইতালি
        • C)  নেদারল্যান্ড
        • D)  রাশিয়া
        •  
        • ৩. অং সান সুচি কে?
        • A)  দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী
        • B)  জাপানের নেত্রী
        • C)  মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী
        • D)  হংকংয়ের মন্ত্রী
        •  
        • ৪. হোসে মরিনহো কে?
        • A)  একজন স্ট্রাইকার
        • B)  একজন অভিনেতা
        • C)  একজন ফুটবল কোচ
        • D)  একজন রাগবি খেলোয়াড়
        •  
        • ৫. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
        • A)  কাস্পিয়ান সাগর
        • B)  বৈকাল হ্রদ
        • C)  ইয়াংসিকিয়াং হ্রদ
        • D)  কোনোটিই নয়
        •  
        • ৬. পৃথিবীর প্রায় অর্ধেক কফি কোথায় উৎপন্ন হয়?
        • A)  ইউরোপে
        • B)  দক্ষিণ আমেরিকায়
        • C)  আফ্রিকায়
        • D)  অস্ট্রেলিয়ায়
        •  
        • ৭. স্যামুয়েল ইতো কোন দেশের ফুটবল খেলোয়াড়?
        • A)  ক্যামেরুন
        • B)  ইতালি
        • C)  অস্ট্রেলিয়া
        • D)  প্যারাগুয়ে
        •  
        • ৮. বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে দ্রুততম গোল (১১ সেকেন্ড) করেন কে?
        • A)  হাকান সুকুর
        • B)  ম্যারাডোনা
        • C)  ওলেগ সালেঙ্কো
        • D)  ক্লদিও ক্যানিজিয়া
        •  
        • ৯. উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
        • A)  তিন বছর
        • B)  চার বছর
        • C)  পাঁচ বছর
        • D)  ছয় বছর
        •  
        • ১০. ১৮৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট কৃতদাস প্রথা বিলোপ করেন?
        • A)  জন এডামস
        • B)  এন্ডু জনসন
        • C)  আব্রাহম লিংকন
        • D)  উড্রো ইউলসন
        •  
        • ১১. মারকেজ ব্যাংকার্সি কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক?
        • A)  ইরান
        • B)  তুরস্ক
        • C)  কিউবা
        • D)  সুদান
        •  
        • ১২. বিশ্ব সাক্ষরতা দিবস কত তারিখে পালিত হয়?
        • A)  ২১ সেপ্টেম্বর
        • B)  ১৪ অক্টোবর
        • C)  ৫ অক্টোবর
        • D)  ৮ সেপ্টেম্বর
        •  
        • ১৩. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
        • A)  আসাম
        • B)  মণিপুর
        • C)  নাগাল্যান্ড
        • D)  মিজোরাম
        •  
        • ১৪. কিউবা-ফ্লোরিডাকে পৃথককারী প্রণালী কোনটি?
        • A)  মালাক্কা প্রণালী
        • B)  সুন্দা প্রণালী
        • C)  ফ্লোরিডা প্রণালী
        • D)  ডোভার প্রণালী
        •  
        • ১৫. পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ কোনটি?
        • A)  ইউরোপ
        • B)  উত্তর আমেরিকা
        • C)  অস্ট্রেলিয়া
        • D)  আফ্রিকা
        •  
        • ১৬. ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে কয়টি দেশ খেলেছিল?
        • A)  ১০টি
        • B)  ১৩টি
        • C)  ৯টি
        • D)  ৭টি
        •  
        • ১৭. ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ—
        • A)  ভলপা
        • B)  মাউন্ট ব্ল্যাক
        • C)  এভারেস্ট
        • D)  স্ট্যানলি
        •  
        • ১৮. ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় কবে?
        • A)  ১৯০০ সালে
        • B)  ১২০০ সালে
        • C)  ১২১৫ সালে
        • D)  ১২২৫ সালে
        •  
        • ১৯. ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমানে কয়টি দেশ সদস্য?
        • A)  ২৭টি
        • B)  ১৭টি
        • C)  ৩৭টি
        • D)  ৭টি
        •  
        • ২০. নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
        • A)  ৮টি
        • B)  ৯টি
        • C)  ১০টি
        • D)  ১১টি
          • ১. ১.১, .০১ ও .০০১১-এর সমষ্টি কত?
          • A)  ১.১১১১
          • B)  ০.০১১১১
          • C)  ১১.১১০১
          • D)  ১.১০১১১
          •  
          • ২. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
          • A)  ১৮০°
          • B)  ২৭০°
          • C)  ৩৬০°
          • D)  ৫৪০°
          •  
          • ৩. লিপ ইয়ার কত বছর পর পর গণনা করা হয়?
          • A)  ৩ বছর
          • B)  ৪ বছর
          • C)  ৮ বছর
          • D)  ৬ বছর
          •  
          • ৪. ১ হেক্টর সমান কত বর্গমিটার?
          • A)  ১০,০০০
          • B)  ৮০০০
          • C)  ১০০০
          • D)  ১০০
          •  
          • ৫. ৯৯৫২-এর ১২১/২% সমান কত?
          • A)  ৯৯৬
          • B)  ১২৪৪
          • C)  ২০৪৩
          • D)  ৮৯৯
          •  
          • ৬. ২ ও ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
          • A)  ১১টি
          • B)  ১০টি
          • C)  ৯টি
          • D)  ৮টি
          •  
          • ৭. Which of the following integers has the most divisors?
          • A)  ৮৮
          • B)  ৯১
          • C)  ৯৫
          • D)  ৯৯
          •  
          • ৮. x-এর মান কত হলে a(x-a)=b(x-b) হবে?
          • A)  1
          • B)  a-b
          • C)  a+b
          • D)  b-a
          •  
          • ৯. The Value of a machine depreciates 10% annually. If it’s present value is Tk. 4,000, its value after 2 years hence will be-
          • A)  3200
          • B)  3240
          • C)  3260
          • D)  3280
          •  
          • ১০. আধুনিক জ্যামিতির ভিত্তি ‘ইলিমেন্টস’ গ্রন্থটির রচয়িতা কে?
          • A)  ইউক্লিড
          • B)  সক্রেটিস
          • C)  ডেমেক্রিটাস
          • D)  প্লেটো
          •  
            • ১. কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
            • A)  ক্যামসিসিন
            • B)  ভিটামিন সি
            • C)  ভিটামিন ই
            • D)  ভিটামিন এ
            •  
            • ২. মানুষের ক্রোমোজমের সংখ্যা কত?
            • A)  ২৩ জোড়া
            • B)  ২৪ জোড়া
            • C)  ২৫ জোড়া
            • D)  ২৬ জোড়া
            •  
            • ৩. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয়
            • A)  তরল পদার্থ
            • B)  বায়বীয় পদার্থ
            • C)  নরম পদার্থ
            • D)  কঠিন পদার্থ
            •  
            • ৪. ডিজিটাল ঘড়িতে যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
            • A)  এলইডি
            • B)  আইসি
            • C)  এলসিডি
            • D)  সিলিকন চিপ
            •  
            • ৫. কোন বিজ্ঞানীকে বংশগতি বিদ্যার জনক বলা হয়?
            • A)  ডারউইন
            • B)  গ্রেগর জোহান মেন্ডেল
            • C)  পিস্টলি
            • D)  আইনস্টাইন
            •  
            • ৬. ডিমের হলুদ অংশে কী পাওয়া যায়?
            • A)  ফসফরাস
            • B)  গন্ধক
            • C)  অ্যালুমিনিয়াম
            • D)  লোহা
            •  
            • ৭. বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিস্ত্রিরা সাধারণত হাতে কী ব্যবহার করে থাকেন?
            • A)  পিতলের দস্তানা
            • B)  প্লাস্টিকের দস্তানা
            • C)  রুপার দস্তানা
            • D)  রাবারের দস্তানা
            •  
            • ৮. কোথায় দিন-রাত সর্বত্র সমান?
            • A)  মেরু অঞ্চলে
            • B)  নিরক্ষরেখায়
            • C)  উত্তর গোলার্ধে
            • D)  দক্ষিণ গোলার্ধে
            •  
            • ৯. পানির গভীরতা মাপার একক কী?
            • A)  বেল
            • B)  ফ্যাদম
            • C)  নটিক্যাল
            • D)  ক্যারেট
            •  
            • ১০. কাজ করার সামর্থ্যকে কী বলে?
            • A)  ক্ষমতা
            • B)  কার্য ক্ষমতা
            • C)  বল
            • D)  শক্তি